বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি ভুক্তভোগীদের
/ ৫৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ নম্বর ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসনিক অনিয়ম, সেবাগ্রহীতাদের হয়রানি এবং বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পরিষদের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে, যার কারণে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গেলে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় সেবা পেতে একাধিকবার ইউনিয়ন পরিষদে যেতে হলেও অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাওয়া যায় না। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের আরও অভিযোগ, পরিষদে অনুমোদিত উদ্যোক্তার পরিবর্তে রতন নামে এক ব্যক্তি জন্ম নিবন্ধনের কাজ পরিচালনা করছেন। অভিযোগ অনুযায়ী, তিনি চেয়ারম্যান ও সচিবের আইডি ব্যবহার করে জন্ম নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী বলে দাবি করা হয়েছে। এছাড়া অনলাইনে থাকা জন্ম নিবন্ধনকে “তথ্য পাওয়া যাচ্ছে না” বলে নতুন নিবন্ধনের কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী।

 

এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩০ কেজি চালের কার্ড করে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। কয়েকজন ভুক্তভোগীর দাবি, কার্ড পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত সুবিধা তারা পাননি। একইভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দের কথা বলে অর্থ নেওয়ার অভিযোগও করেছেন একাধিক ব্যক্তি।

 

স্থানীয়দের ভাষ্য, এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে অভিযোগ ও সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অনিয়মের মাত্রা আরও বেড়েছে বলে তাদের দাবি।

 

এ বিষয়ে বক্তব্য নিতে কয়েকদিন ইউনিয়ন পরিষদে গিয়েও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিষদের সচিব দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, তার অনুমতি ছাড়া জোরপূর্বক তার এবং চেয়ারম্যানের আইডি ব্যবহার করে জন্ম নিবন্ধনের কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, পরিষদে একজন বৈধ উদ্যোক্তা দায়িত্বে থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তিনি নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না।

 

এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা