বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
অবৈধ করাতকলের শব্দদূষণে অতিষ্ঠ ৩১ পরিবার, প্রতিকার না পাওয়ার অভিযোগ
/ ৪৯ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের নাশির মন্ডল হাট বোসপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি শ্যালো মেশিনচালিত করাতকল (স-মিল) থেকে সৃষ্ট বিকট শব্দ, ধূলাবালি ও কম্পনের কারণে অন্তত ৩১টি পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও বন বিভাগের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বাজারের পশ্চিম পাশে মো. হকিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্যালো মেশিন দিয়ে করাতকল পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মিল চালানোর ফলে আশপাশের বসতবাড়িতে কাঠের গুঁড়ার ধুলাবালি ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে বিকট শব্দ ও যন্ত্রের কম্পনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গত ৪ মার্চ নাশির মন্ডল হাট বোসপাড়া গ্রামের ৩১ জন বাসিন্দার পক্ষে স্থানীয় মো. আনছারুল ইসলাম বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, করাতকলের তীব্র শব্দ ও কম্পনের কারণে অনেকের পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, ছোট শিশুদের ঘুম নষ্ট হচ্ছে এবং অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এছাড়া করাতকলের বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে মিল মালিক ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য বোদা সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ বিন জিয়া গত ২১ জুন তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোদা-দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসারের কাছে বিষয়টি পাঠান।

এ বিষয়ে বোদা-দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পাঠানো তদন্ত প্রতিবেদন ও ভুক্তভোগীদের আবেদন তিনি পেয়েছেন। তবে এককভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা বা ব্যবস্থা নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিষয়টি এসিল্যান্ডকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা