শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ
/ ৪৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন

 

 

ছাইম খান উপজেলা প্রতিনিধি( টুঙ্গিপাড়া )

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

 

বুধবার (১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১ হাজার ৪৪০ মিটার দৈর্ঘ্যের মোট ৭২ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

 

উদ্ধার করা জালগুলো পরে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

 

অভিযানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেন এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যরা।

 

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, প্রজনন মৌসুমে এক শ্রেণির অসাধু ব্যক্তি খাল-বিল ও জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় মাছ আহরণ করছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা