বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
জামালপুরে প্রতিবেশীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় জেলা ছাত্রদল নেতার পরিবার
/ ৭৫২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

 

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স

জামালপুর প্রতিনিধি:

 

জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় প্রতিবেশীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল দেওয়ান । অভিযোগের পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছনকান্দা গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদল নেতা  মো. রুবেল দেওয়ান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ ঘটনার পর তিনি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগে কয়েকজন প্রতিবেশীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, অশালীন আচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী রুবেল দেওয়ান বলেন, “আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে জামালপুর সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা