শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ৭১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উন্মোচন।
/ ৫৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার প্রস্তাবিত বাজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সোনার বাংলা হলরুমে আয়োজিত এক উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

 

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের তুলনায় আয় ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি ধরা হয়েছে। পৌর কর্তৃপক্ষের মতে, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

নতুন বাজেটে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক আলোকসজ্জা স্থাপন, শিক্ষা খাতের উন্নয়ন, পৌর এলাকার অবকাঠামো নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জহিরুল আলম জানান, নতুন অর্থবছরের বাজেটে পৌরবাসীর ওপর অতিরিক্ত কোনো করের বোঝা চাপানো হয়নি। পূর্বের কর কাঠামোই বহাল থাকবে। তিনি বলেন, নিরাপদ পানি সরবরাহ, মশা নিয়ন্ত্রণ, উন্নত নাগরিক সেবা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত করাই এ বাজেটের প্রধান লক্ষ্য।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা