বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
/ ৮০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

 

 

 

আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের বিরুদ্ধে তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একাধিক সংবাদকর্মী নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো তথ্য পাননি।

অভিযোগকারীদের দাবি, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, শিক্ষক নিয়োগ, ইমাম প্রশিক্ষণ, স্টেশনারি ক্রয় এবং অন্যান্য ব্যয়সংক্রান্ত তথ্য জানতে তারা তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়নি।

সংবাদকর্মী বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, “ভুয়া বিল-ভাউচারের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তথ্য অধিকার আইনে আবেদন করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত কোনো তথ্য পাইনি।”

আরটিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ বলেন, “গত ৩১ মার্চ আবেদন করেছি। পরে কয়েকবার অফিসে গিয়েও প্রয়োজনীয় তথ্য পাইনি।”

আবেদনকারী সংবাদকর্মী সাইদুজ্জামান রেজাসহ স্থানীয় আরও কয়েকজন সাংবাদিকও একই ধরনের অভিযোগ করেছেন।

এদিকে, স্থানীয়ভাবে উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও উত্থাপিত হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা