রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে ইউএনও’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ
/ ৬৪ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও পরিকল্পিত বলে দাবি করেছেন অভিযুক্ত ইউএনও।

অভিযোগকারী রেহেনা বেগম উর্মি সোমবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও রেহেনা বেগমের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালে সংসারে আয়-উপার্জনের সংকটের কারণে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা চাইতে যান। এ সময় কথোপকথনের একপর্যায়ে তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইউএনও’র কার্যালয়ে গিয়ে তিনি ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা চাকরিতে যোগদানের পর দেওয়ার কথা ছিল বলে দাবি করেন।

রেহেনা বেগম আরও বলেন, সোমবার সকালে ইউএনও বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইতে তার কার্যালয়ে যান। সেখানে ইউএনও অভিযোগ অস্বীকার করেন এবং তাকে চিনতে পারেন না বলে জানান। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

অভিযোগকারীর দাবি, টাকা ফেরত চাইতে গিয়ে তিনি অপমানিত হন। এছাড়া ইউএনও তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের ভয় দেখান এবং তার ছোট ছেলেকে কিছু সময়ের জন্য আটক রেখে পরে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু সাংবাদিকদের বলেন, “আমি ওই নারীকে চিনি না। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে এমন নাটক সাজাতে পারে কি না, তা যাচাই করছি। ওই নারীর সঙ্গে আমার কখনও দেখা বা কথা হয়নি। তিনি যে নিয়োগের কথা বলছেন, সেটি আগেই বাতিল করা হয়েছে। এছাড়া তার ছেলের নামে কোনো আবেদনও জমা পড়েনি।”

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা