শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে পঞ্চগড় সদরে ১৯ হতদরিদ্রকে ৯৫ হাজার টাকা অনুদান
/ ৪৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় সদর উপজেলার ১৯ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ৯৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই অনুদান হয়তো বড় কোনো সহায়তা নয়, তবে এটি উপকারভোগীদের প্রয়োজনের মুহূর্তে কিছুটা স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, “সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি এ ধরনের অনুদান অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। অনুদান যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

অনুষ্ঠান শেষে ১৯ জন হতদরিদ্র ও অসহায় উপকারভোগীর হাতে মোট ৯৫ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা