বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
জামালপুরে ৭ নং ওয়ার্ড জিগাতলা যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত
/ ১০৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন

 

 

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স

জামালপুর জেলা প্রতিনিধি :

 

জামালপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের অধীনস্ত জিগাতলা এলাকায় মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী কর্মসূচি পালিত হয়েছে। ‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জিগাতলা যুবসমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

পৌর শ্রমিক নেতা মোঃ সুমন মিয়া এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ বিদ্যুৎ হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

 জিগাতলা মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি চলাকালীন একটি সচেতনতামূলক র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় সার্বিক তত্ত্বাবধায়ক পৌর শ্রমিক নেতা মোঃ সুমন মিয়া বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের জিগাতলা তথা ৭ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে যুবসমাজকে সাথে নিয়ে আমরা এই প্রতিরোধ গড়ে তুলেছি। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে আমাদের এলাকায় ছাড় দেওয়া হবে না।”

 

সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ বিদ্যুৎ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা যেন মাদকের অন্ধকার জগতে হারিয়ে না যায়, সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। জিগাতলার যুবসমাজের এই উদ্যোগ প্রশংসনীয় এবং আমরা সবসময় তাদের পাশে আছি। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

 

অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা প্রত্যয় ব্যক্ত করেন যে, এখন থেকে জিগাতলা এলাকায় যেকোনো ধরনের মাদক কেনাবেচা এবং সেবনের বিরুদ্ধে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আশ্বাস দেন।

 

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত থেকে এই মাদকবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা