
**মো: আল-মাহফুজ শাওন **
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জেললাল হোসেন একটি চাঞ্চল্যকর ধর্ষণসহ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
সম্প্রতি ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, একটি আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার সফল তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনতে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখার জন্য কালীগঞ্জ থানার ওসি মো. জেয়াল হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারকটি প্রদান করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান (পিপিএম-সেবা)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহল ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেন, জটিল ও স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ওসি জেয়াল হোসেনের পেশাদারিত্ব এবং নিষ্ঠা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি ইতিবাচক উদাহরণ। তার এ অর্জন কালীগঞ্জ থানা পুলিশকে আরও উৎসাহিত করবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. জেয়াল হোসেন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, কালীগঞ্জ থানা পুলিশের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
এ সম্মাননা প্রাপ্তিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

