রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ
/ ৫২ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

 

আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চগড় সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী।

 

উপকারভোগী কৃষক হামিদুল্লাহ বলেন, “বর্তমানে কৃষি উৎপাদনের খরচ অনেক বেড়েছে। সরকারের দেওয়া এই বিনামূল্যের রোপা আমন বীজ ও সার আমাদের জন্য অনেক সহায়ক হবে। এতে চাষের খরচ কিছুটা কমবে এবং ভালো ফলনের আশা করছি। ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকুক।”

 

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও এ ধরনের সহায়তা ইতিবাচক প্রভাব ফেলবে।

 

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রোপা আমন বীজ ও রাসায়নিক সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা