জনগণের সেবায় কাজ করতে চান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি:জুয়েল মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নং পয়লা ইউনিয়নে জনগণের সেবা করতে আগ্রহ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা জানিয়েছেন।
আনোয়ার হোসেন বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে আমি এই ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করবো। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, পয়লা ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্যে কাজ করবেন তিনি।
স্থানীয়দের সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ধরনের আরও সংবাদ

