বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
প্রাণপ্রকৃতি না বাঁচলে মানবসভ্যতা টিকিয়ে রাখা অসম্ভব- আসাদুজ্জামান নূর
Avatar photo
আপডেট টাইমঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ
বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখো স্লোগানে “প্রতিবাদ যাত্রা” কর্মসূচীর অংশ হিসেবে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ আয়োজনে নীলফামারী উদয়ন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী সদর ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রাণপ্রকৃতি সুরক্ষা ও সচেতনতার বিকল্প নেই। বন্যপ্রাণী সহ দেশীয় এবং পরিযায়ী পাখি সুরক্ষা করা উচিত সকলের। আমাদের আশেপাশে থাকা কুকুর বেড়াল সহ পশুপাখি জীবজন্তুর অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আরো যত্নবান হওয়ার অনুরোধ করেন তিনি। নীলফামারী সীমান্ত এলাকায় দীর্ঘ সময় ধরে চিতাবাঘ সহ বন্যপ্রাণীর উপস্তিত থাকলে জনসচেতনতার অভাব রয়েছে যা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সমন্বয়ক জামান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন, প্রাণ প্রকৃতি গবেষক হোসাইন সোহেল, সেফ বাংলাদেশের পরিচালক খন্দকার শাহীনুর রহমান, ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সমন্বয়ক শাকিল আরিফ প্রমুখ।

উক্ত কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারী সদরের চৌরঙ্গী চত্বর, কিশোরগঞ্জ উপজেলার পানির ফোয়ারা চত্বর সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক আলোচনা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ প্রতিবাদের প্রতিভাষা হিসেবে সরকার ও স্থানীয় জন প্রতিনিধি এবং বন বিভাগের প্রতি নিম্নোক্ত দাবী জানান :
১। আসছে জাতীয় নির্বাচনে ভোট প্রার্থীদের প্রাণপ্রকৃতি সুরক্ষা ও বন্যপ্রাণী হত্যা বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
২। প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণী সহিংসতায় বনবিভাগকে ব্যার্থতার কারন সমূহ জবাবদিহি করতে হবে।
৩। এলাকাবাসীসহ স্কুল কলেজে প্রাণপ্রকৃতি সুরক্ষা বিষয়ক শিক্ষার প্রসার ঘটানো এবং সচেতনতা বাড়ানো।
৪। উত্তরের জেলাগুলোতে লাগাতার বন্যপ্রাণী হত্যা চলছে, বিশেষ করে কদিন আগে একটি চিতা বাঘ কে নিমর্মভাবে হত্যাকান্ড ঘটানো এলাকায় ব্যাপক সচেতনতা প্রচার পরিচালনা করতে হবে।
৫। বন্যপ্রাণীর প্রতি সহিংস আচরণের জন্য ব্যক্তি কিংবা গোষ্ঠীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ সংশ্লিষ্ট দপ্তরকে বাস্তবায়ন করতে হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা