দরগ্রাম বাজারে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সাগর

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দরগ্রাম বাজারে অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম সাগর এসব মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেন।
এ সময় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
শহিদুল ইসলাম সাগর বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ধরনের আরও সংবাদ

