মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দরগ্রাম বাজারে অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম সাগর এসব মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেন।
এ সময় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
শহিদুল ইসলাম সাগর বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com