রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার
/ ২৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ন
ছবিঃ সংগৃহীত

ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

আজ শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে। সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে।’

মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’

এ সময় নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা