
মো: নাঈম হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল; নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মহিউদ্দিন কাদের খান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আতিক হাসান জয়, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাজিব ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জিহাদ মিয়া নির্বাচিত হয়েছেন।
আনন্দ মিছিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মোহনগঞ্জ পৌর ছাত্রদলের পক্ষ থেকে নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জননেতা জনাব লুৎফুজ্জামান বাবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানান।
নেতৃবৃন্দ বলেন, “জনাব লুৎফুজ্জামান বাবারের দিকনির্দেশনা, আস্থা ও অনুপ্রেরণা আমাদের জন্য শক্তির উৎস। তাঁর নেতৃত্বে মোহনগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এ সময় নবগঠিত কমিটির নেতাকর্মীরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

