মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শন
/ ৬৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | মো. আল-মাহফুজ শাওন

 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি শনিবার খুলনার বহুল আলোচিত শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনকালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতুর কাজ পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি প্রকল্প এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।

 

উল্লেখ্য, গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়। প্রায় ১৩ বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব এবং ব্যয় বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি ছুটির দিনেও খুলনায় এসে প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে বিলম্বের কারণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

 

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের কঠোর তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনার ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়নে গতি আসবে এবং খুলনা মহানগরীর যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা