সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
/ ৬৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

 

 

আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বোদা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।

একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও রাজস্ব খাতে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য। এজন্য বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিত্তবিনোদনের সুযোগ বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ডা. লুটফুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা