বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব
/ ৪৮ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ন

 

 

মো সিয়াম হোসেন শামিম জেলা প্রতিনিধি দিনাজপুর

 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।

 

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছালে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে স্বাগত জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পরিদর্শনকালে ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সেবা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দক্ষতা, স্বচ্ছতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা