
মোঃ জুয়েল মিয়া মানিকগঞ্জ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন (মোঃ ফারুক মিয়া ) । তিনি বর্তমানে নালী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চেয়ারম্যান প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রচারপত্র ও ব্যানারে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি সংযুক্ত করে তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার পক্ষে প্রচারণা ও গণসংযোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন মোঃ ফারুক মিয়া । রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতিতে লালী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে চেয়ারম্যান প্রত্যাশী মোঃ ফারুক মিয়া বলেন,
“দল ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে নালী উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং মানুষের কল্যাণে কাজ করবো।”
স্থানীয় বাসিন্দারাও জানান, (মোঃ ফারুক মিয়া ) একজন মানবিক ও সাধারণ মানুষের পাশে থাকা ব্যক্তি। সুখে-দুঃখে আমরা তাকে পাশে পাই। তাই আমরা তাকে নালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

