
ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখাকে কেন্দ্র করে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শাকিব, যিনি ওই শাখার একজন সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত, তাকে একটি সংঘবদ্ধ জাল সনদ চক্রের সক্রিয় সদস্য হিসেবে অভিযোগ করা হয়েছে।
সাম্প্রতিক এক ঘটনায় জানা গেছে, শাকিব ‘সাকিব নোমান’ নামের এক ব্যক্তির কাছ থেকে জাল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। গত রাতে স্থানীয় থানায় এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।
ভুক্তভোগী জানান, বৈধ সনদের আশ্বাসে তিনি টাকা প্রদান করেন, কিন্তু পরবর্তীতে কোনো সনদ না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্তে আসে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত শাকিবের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

