
মানিকগঞ্জের শিবালয়ে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
উল্লাইল, শিবালয়, মানিকগঞ্জের ড. এম.কে. সোনালী সংঘের মাঠে বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস এ জিনাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আব্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

