শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর, সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত
/ ৭৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

 

 

আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে কয়েকজনের সঙ্গে নদীতে মাছ ধরতে নামলে একপর্যায়ে বকুল ইসলাম তীব্র স্রোতের মধ্যে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দলও নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালালেও নদীর প্রবল স্রোত এবং অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) বলেন, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান বন্ধ রাখতে হয়েছে।

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর বকুল ইসলামের কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা