বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ঠিকাদারের সংবাদ সম্মেলন
/ ৫৭ বার
আপডেট টাইমঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ  প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। বুধবার (৮ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেসার্স জাকাউল্লাহ এন্টারপ্রাইজ লিমিটেডের প্রতিনিধি ও ঠিকাদার মো. ইয়াছিন হোসেন।

 

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন সিকির বাজার–চিত্রাপাড়া সড়কের ১ হাজার ২৬৫ মিটার সংস্কার কাজ তাদের প্রতিষ্ঠান সম্পাদন করছে। কাজ চলাকালে স্থানীয় এক সাংবাদিক তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। দাবি অনুযায়ী অর্থ প্রদান না করায় সংশ্লিষ্ট সাংবাদিক বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।

 

ইয়াছিন হোসেন আরও বলেন, সড়কের পিচ ঢালাইয়ের পর তা শক্ত হতে নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এক নারীকে দিয়ে সড়কের পিচ তুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা প্রকল্প সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।

 

তিনি বলেন, প্রকল্পের কাজ এখনো চলমান এবং চূড়ান্ত বিলও গ্রহণ করা হয়নি। কাজে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম থাকলে তা সংশোধনের দায়িত্ব তারা নেবেন বলেও জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগে উপজেলা এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দার বক্তব্য অনুযায়ী, কাজের সময় সাময়িক কিছু সমস্যা দেখা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত তা সমাধানের উদ্যোগ নিয়েছে। তারা সড়কের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কোনো অভিযোগ থাকলে তা প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন। একই সঙ্গে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজির অভিযোগ তার বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা