শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
স্বপ্ন, সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি
/ ৭৪ বার
আপডেট টাইমঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের রঙে সেজেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। রজতজয়ন্তী উদযাপনকে ঘিরে মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় রজতজয়ন্তীর আনুষ্ঠানিক কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় কেক কাটার আয়োজন এবং সকাল ১১টায় টেনিস কোর্টের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

রজতজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

 

উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন, শহীদ মিনার, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান বর্ণিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও নান্দনিক তোরণে সজ্জিত করা হয়েছে। সন্ধ্যায় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস নতুন রূপে প্রাণ ফিরে পায়, যা উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।

 

শুধু ক্যাম্পাসেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রজতজয়ন্তী উদযাপনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি, ছবি ও শুভেচ্ছাবার্তা ভাগাভাগি করে নিচ্ছেন। তাদের মতে, রজতজয়ন্তী কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নয়; এটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, সাফল্য, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এমন আয়োজন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করবে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রজতজয়ন্তীর সব কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই রজতজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে আগামী দিনের পথচলায় নতুন প্রত্যয় ও উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা