বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
তথ্য সংগ্রহে গিয়ে ব্যাংক কর্মকর্তার অসদাচরণের শিকার সাংবাদিক সাজ্জাদ
/ ৬৭ বার
আপডেট টাইমঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি, সঞ্জু বনিক সৌরভ:
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখায় তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে লাঞ্ছিত ও দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভির স্টাফ রিপোর্টার। পাশাপাশি তিনি বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক ও ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিডনি রোগী হাজেরা খাতুন প্রায় ১০ দিন আগে অনুদানের একটি চেক ব্যাংকে জমা দিলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি পঞ্চগড় সোনার বাংলা ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমান আরিফ ও সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সহযোগিতা চান।
এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তারা ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন। ব্যবস্থাপকের অনুমতি নিয়ে ভিডিও বক্তব্য ধারণের সময় সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন এসে ভিডিও ধারণে বাধা দেন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ব্যাংকের দরজা বন্ধ করে তাদের ভেতরে আটকে রাখা হয় বলেও দাবি করা হয়েছে।
পরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি জানতে পেরে দুইজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে সাংবাদিক ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে ব্যাংক থেকে বের হতে সহায়তা করা হয়।
সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, একজন অসহায় রোগীর অনুদানের অর্থ না পাওয়ার বিষয়ে তথ্য নিতে গিয়ে তিনি অপেশাদার আচরণের শিকার হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা শাখার ব্যবস্থাপক জোতির্ময় রায় এবং সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, সংবাদ পেয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। সাংবাদিককে ব্যাংকের ভেতরে রেখে দরজা বন্ধ করার বিষয়টি তিনি জেনেছেন এবং ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
এদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা