শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
তিন বছরেও শেষ হয়নি দেবীগঞ্জের বটতলী-ডাঙ্গাপাড়া সড়কের নির্মাণকাজ, দুর্ভোগে হাজারো মানুষ
/ ৫৭ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

 

 

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নম্বর শালডাঙ্গা ইউনিয়নের বটতলী মোড় থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঠিকাদারের অবহেলা, কাজের ধীরগতি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে শালডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবিউন ইসলাম লেবু, শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, সামিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম সমস্যায় পড়ছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

 

তাদের অভিযোগ, প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকির অভাবেই বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ ঝুলে আছে। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, “আমি নিজেই ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলেছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চুক্তি বাতিলসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে।”

 

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকু ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, “আমি কিছুদিন অসুস্থ ছিলাম। পাশাপাশি বর্ষা মৌসুমে বালুর সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার আশা করছি।”

 

তবে স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কেন এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ? দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা