শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ‘৯৯৯’ এ কল পেয়ে আটক ১
/ ৭১ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

 

 

ছাইম খান, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন সেখ (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

 

ভুক্তভোগী শিশু নূরজাহান (৮) স্থানীয় চরগোপালপুর ছবুরুননেসা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার আলাল সেখ ও মনিরা বেগম দম্পতির সন্তান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন সেখ শিশু নূরজাহানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা