
মোঃ মিজানুর রহমান (নন্দন)
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় গত এপ্রিল-মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের কৃষি সহায়তা প্রদানের তালিকায় অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
নেত্রকোনা জেলায় ৭০ হাজার কৃষকের ২২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়।এতে মোহনগঞ্জ উপজেলার পৌর ও ৭ টি ইউনিয়নে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তিন মাসব্যাপী সহায়তা প্রদানের জন্য একটি তালিকা তৈরি করা হয়।এ তালিকা তৈরি করেন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সভাপতি ,সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, চেয়ারম্যান ও কৃষি উপ-সহকারী।
এসব তালিকায় স্থান পায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কিছু লোক, আত্মীয় স্বজন, কাজের লোক ও ক্ষতিহীন অকৃষক।
১নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাবই পাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব বলেন আমি ক্ষুদ্র কৃষক।মাত্র দুই একর জমি করে ছিলাম পুরো জমির ফসল ক্ষতি হয়। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের কাছে জাতীয় পরিচয়পত্র জমা দিই। কিন্তু পরে দেখি যাদের জমি ক্ষতি হয় নি তাদেরকে কৃষি সহায়তা কার্ড দেয়া হয়েছে।তারা ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছের ও কাজের লোক, কেউ আত্মীয় স্বজন।
একই গ্রামের কাচন মিয়া সেও একই রকম অভিযোগ করেন।
আবার নাম ও পরিচয় গোপন রাখার শর্তে এই ইউনিয়নের জনৈক ব্যক্তি বলেন এই কার্ড তিন মাস মেয়াদি।প্রতিজন ৩০০০টাকা ও ১৫ কেজি চাল পাবে।তাই এই তালিকায় কিছু নাম এসেছে টাকার বিনিময়ে।
১নং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ইউনিয়নের বহু লোক অভিযোগ করেন। কিন্তু তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বরাবর এ কৃষি তালিকার বহু লোকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সঙ্গে এ প্রতিনিধি মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি যেসব অভিযোগ পেয়েছি তাং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা স্হানীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান।
কৃষি সহায়তা প্রদানের তালিকায় অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ নেই বলে ভোক্তভোগী মহলের অভিযোগ রয়েছে।
বন্চিত কৃষকদের দাবী শুধু অভিযোগ নয় পুরো তালিকা তদন্ত পূর্বক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা প্রদান করা হোক এবং বিতরণ করা অকৃষকদের সহায়তা ফেরত আনা হোক।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

