শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
হোলি আর্টিজান হামলার ১০ বছর: এখনও রক্তাক্ত সেই ১ জুলাই, স্মরণে ২০ নিরপরাধ প্রাণ
/ ৫৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

 

 

**মো: আল-মাহফুজ শাওন**

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ, ১ জুলাই। ২০১৬ সালের এই দিনে রাজধানীর গুলশান-২ এর কূটনৈতিক এলাকায় অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত নৃশংস হামলায় দেশি-বিদেশি ২০ জন নিরপরাধ মানুষ নিহত হন। রাতভর জিম্মি সংকট, হত্যাযজ্ঞ এবং পরদিন ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ওই ভয়াবহ ঘটনার অবসান ঘটে।

২০১৬ সালের ১ জুলাই ইফতারের পর একদল সশস্ত্র তরুণ গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে উপস্থিত অতিথি ও কর্মীদের জিম্মি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য ছিল।

রাতভর জিম্মি পরিস্থিতির পর ২ জুলাই ভোরে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়। তারা হলেন— নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম (উজ্জ্বল), মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ এবং খায়রুল ইসলাম (পায়েল)। হামলার কয়েকদিন আগেই তারা নিজ নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছিলেন বলে তদন্তে উঠে আসে।

হামলাকারীদের হাতে নিহত হন ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, দুজন বাংলাদেশি এবং একজন বাংলাদেশি-আমেরিকান নাগরিক। এছাড়া হামলা প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা জীবন উৎসর্গ করেন।

নিহত ওই দুই পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানার সামনে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যটি ২০২৪ সালের আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়। এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হয়নি।

হামলার পরবর্তী কয়েক বছর ধরে প্রতিবছর নিহতদের স্মরণে বাংলাদেশ পুলিশ, ইতালি দূতাবাস ও জাপান দূতাবাস পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে আসছিল। তবে গত বছর ঘটনাস্থলে এমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেখা যায়নি। এ বছর ইতালি দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের দূতাবাসের সমন্বয়ে একটি স্মরণসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে হোলি আর্টিজানের মূল ঘটনাস্থলে কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রাখা হয়নি।

এই হামলায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিক নিহত হওয়ায় ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর গুলশান থানায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

তবে ২০২৩ সালের ৩০ অক্টোবর ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে হাইকোর্ট তাদের সবার মৃত্যুদণ্ড বাতিল করে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন— জাহাঙ্গীর হোসেন (রাজীব গান্ধী), আসলাম হোসেন (র‌্যাশ), হাদিসুর রহমান, রাকিবুল হাসান (রিগ্যান), আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম (খালেদ) এবং মামুনুর রশিদ রিপন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী, হামলার মূল পরিকল্পনাকারীদের অধিকাংশই পরবর্তী সময়ে বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।

এক দশক পেরিয়ে গেলেও হোলি আর্টিজান হামলা বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভয়াবহতার এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশবাসী সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা