রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
৩৭ বছরের সেবার স্বীকৃতি, ফুলে সাজানো ওসির গাড়িতে বাড়ি ফিরলেন এসআই ছবির উদ্দিন
/ ৪৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবন শেষে অবসরে যাওয়া উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদারকে ব্যতিক্রমী সংবর্ধনা জানিয়েছে সহকর্মীরা। বিদায় উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি ফুল দিয়ে সাজিয়ে তাঁকে সম্মানের সঙ্গে নিজ বাড়ির উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানায় এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওসি আইয়ুব আলীর উদ্যোগে এবং থানার পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সহকর্মীরা এসআই ছবির উদ্দিনের ওপর ফুল ছিটিয়ে তাঁকে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং ওসি আইয়ুব আলী তাঁর হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত ওসির সরকারি গাড়িতে করে তাঁকে কোটালীপাড়া উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।

কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের বাসিন্দা ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে দেশের নানা জেলা ও থানায় দায়িত্ব পালন করে তিনি অবশেষে এসআই পদ থেকে অবসরে গেলেন।

বিদায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ছবির উদ্দিন শিকদার বলেন, সহকর্মীদের কাছ থেকে এমন আন্তরিক সম্মান ও ভালোবাসা পাওয়া তাঁর জন্য অত্যন্ত আবেগের। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন—এটিই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। এ সম্মানজনক বিদায়ের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ওসি আইয়ুব আলী বলেন, ছবির উদ্দিন শিকদার ছিলেন থানার একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করার পর তিনি অবসরে যাচ্ছেন। তাঁর সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, দীর্ঘ চাকরিজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ছবির উদ্দিন শিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সম্মানে আয়োজিত এ বিদায় অনুষ্ঠান তাঁর কর্মজীবনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের একটি সুন্দর উদ্যোগ।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা