
নিজস্ব প্রতিনিধি:জুয়েল মিয়া
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন-৪ এর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাহমিনা আক্তার তামানা।
তিনি বর্তমানে কোনাবাড়ী মেট্রো থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। তাঁর সমর্থকদের দাবি, জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

