শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা ধামরাইয়ে আপন চাচিকে কুপিয়ে জখমের ঘটনায় আলমগীর গ্রেফতার ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা গাড়ি মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, লম্পট অটোচালক গ্রেপ্তার বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ (তেতাল্লিশ) গ্রাম হেরোইনসহ মোট ৯ (নয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় তাহমিনা আক্তার তামানা শিশু ধর্ষণ-হত্যা মামলা: কোথাও দ্রুত বিচার, কোথাও দীর্ঘ অপেক্ষা রামিসা হত্যা মামলায় দ্রুত রায়, কার্যকর হতে লাগতে পারে তিন মাস শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ঘিওরে ফসলি জমি নিয়ে স্বজনদের বিরোধ, ইউএনওর কাছে অভিযোগ
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, লম্পট অটোচালক গ্রেপ্তার
/ ৬৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

 

 

বিশেষ প্রতিনিধি: জাহিদ খান

ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। তবে এক প্রতিবেশীর সাহসিকতা ও তৎপরতায় শিশুটি প্রাণে রক্ষা পেয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লম্পট রুবেলকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

​গতকাল বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক এবং মাদকাসক্ত বলে জানা গেছে।

​ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা:

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুবেল চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে পাশের বাড়ির এক নারী ও তার শ্বশুর দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসলে লম্পট রুবেলের হাত থেকে শিশুটি রক্ষা পায়।

​৯৯৯-এ কল ও গণধোলাই:

এদিকে ঘটনার টের পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রুবেলকে ধরে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে তাকে ধামরাই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

​আইনি ব্যবস্থা:

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা