
স্টাফ রিপোর্টার: মোঃ নান্নু মিয়া
ঢাকা-আরিচা মহাসড়কের ২০ মাইল ক্যান্টনমেন্ট এলাকায় পার্কিং করা একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী লেনে পার্কিং করা মাইক্রোবাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত গাড়িটি থেকে নিরাপদে নেমে জান
আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুনে মাইক্রোবাসটির ৯০ ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

