মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে নবযোগদানকৃত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা ঘিওরে কৃষক ও অসহায় মানুষের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
/ ৬৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

 

 

২৬ জুন ২০২৬ | পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। পরে জেলা প্রশাসন চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার শুরু থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।

 

তিনি বলেন, তরুণদের মাদকাসক্তির পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, অনলাইন জুয়া ও অন্যান্য প্রযুক্তিনির্ভর আসক্তি থেকেও দূরে রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ কাজে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

 

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু সাঈম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ অন্যান্য অতিথিরা।

 

বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি জাতীয় উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। তাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত পঞ্চগড় ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা