শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দৌলতপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

নান্নু মিয়া,স্টাফ রির্পোটারঃ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে ধামশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ) বিকেলে ধামশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে কৃষক, দিনমজুরসহ দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরা হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়িত হলে পুরো জাতি এর সুফল ভোগ করবে। তবে এই দফাগুলো তখনই বাস্তবায়ন সম্ভব, যখন বিএনপি সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন,
“যারা অতীতে কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেয়নি, আওয়ামী দালাল হয়ে থেকেছে, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছে—তারা এখন সুযোগ বুঝে বিএনপিতে আসতে চাইবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, যাতে এ ধরনের প্রতারকরা বিএনপির ভেতরে প্রবেশ করতে না পারে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,মানিকগঞ্জ  জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. গোলাপ,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলেক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ কাজী দিন মুহাম্মদ দিনু।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা