বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট শহীদ আফিকুল ইসলাম সা’দকে স্মরণে ধামরাইয়ে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল মনে কি পরে সেই দিনের কথা ৫ আগস্ট ২০২৪ সালের স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করবে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মোহনগঞ্জে আগুনে পুড়ে ছাই দুই মনোহারী দোকান, ক্ষতির মুখে ব্যবসায়ীরা ঘিওরে জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতপুরে নবযোগদানকৃত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা ঘিওরে কৃষক ও অসহায় মানুষের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দৌলতপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ২৭ বার
আপডেট টাইমঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

 সালাম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের অবদানের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বক্তব্য রাখেন বিএনপি দৌলতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন এবং দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম।

এ সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের সংগ্রামের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা