
ঢাকার ধামরাই উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করার অঙ্গীকার নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শাহিন মাহমুদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সেবা করে আসছেন এবং এবার সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কাজ করতে চান।
শাহিন মাহমুদ তার বক্তব্যে বলেন, “শাসক নয়, সেবক হতে চাই।” তিনি আরও জানান, ধামরাই উপজেলাকে উন্নয়ন ও সম্প্রীতির ধারায় এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন। তার লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে একটি কার্যকর ও জনমুখী প্রশাসন গড়ে তোলা।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে শাহিন মাহমুদ ইতোমধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন

