রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গাজীপুরে বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নিসআ গাজীপুর জেলা’র ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
Avatar photo
আপডেট টাইমঃ শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী সিয়ামকে (১৯) হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), গাজীপুর জেলা শাখা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

গত ৮ মে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে তাকওয়া (মিনি) পরিবহনের এক হেলপার চলন্ত বাস থেকে কলেজ শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পেছন থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা তাকওয়া পরিবহনের বাসটি আটক করে পুলিশে দেয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনা নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,

“এই নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীরা হাফ ভাড়ার যে সুবিধা পাওয়ার অধিকার রাখে, তা নিয়ে বিতর্কের জেরে হত্যাকাণ্ড আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিফলন।”

সংগঠনটি চারটি দাবি পেশ করেছে:
১. ঘটনার সাথে জড়িত চালক ও হেলপারকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. নিহত শিক্ষার্থী সিয়ামের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান।
৩. গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নে মনিটরিং টাস্কফোর্স গঠন।
৪. ‘নিরাপদ সড়ক আইন ২০১৮’ কঠোরভাবে বাস্তবায়ন।

এ বিষয়ে নিসআ গাজীপুর জেলা শাখার সভাপতি রাকিব হাসান বলেন,

“ হাফ পাশ কোনো ভিক্ষা নয়, এটি একজন শিক্ষার্থীর অধিকার। আর এই অধিকারের জন্য যদি শিক্ষার্থীদের হত্যা করা হয়, তাহলে এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যর্থতা। সিয়াম হত্যায় অভিযুক্ত চালক ও হেলপারকে ৪৮ ঘণ্টার মধ্যে আটক করতে হবে, অন্যথায় নিরাপদ সড়ক আন্দোলন – নিসআ গাজীপুর জেলা কঠোর আন্দোলনে যাবে ইনশাআল্লাহ।”

এদিকে ঘটনাস্থলে এখনো ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা