রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
লালমনিরহাটে আ’লীগ নেতার চাতাল,কৃষকের জমিতে, থানায় অভিযোগ।
Avatar photo
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
মোঃ জাহেদুল ইসলাম রতন,
লালমনিরহাট প্রতিনিধিঃ
আওয়ামী ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষি জমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন কৃষক জোনাব আলী।
কৃষক জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সাজু একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামীলীগ ক্ষমতা আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তার ঘনিষ্ঠ সহযোগি টংভাঙ্গা গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম সাজু ক্ষমতার প্রভাব দেখিয়ে তার প্রতিবেশি কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণ করে।
সেই চাতাল ও গুদাম নিজে দাড়িয়ে থেকে নির্মাণ কাজ সম্পন্ন করে দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে কৃষক জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকী ধমকী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করত সিরাজুল ইসলাম সবুজ ও তার লোকজন। এরপর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
সাম্প্রতিক সময় আওয়ামীলীগের পতন হলে এলাকা ছেড়ে আত্নগোপনে চলে যান  আওয়ামীলীগ নেতা সিরাজুলের বটগাছ খ্যাত উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও তার সহযোগিরা। সেই জমি উদ্ধারে থানা পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল গংরা ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যায় সিরাজুল গংরা।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সবুজসহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন নিরীহ কৃষক জোনাব আলী। ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছে সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করেও কোন উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।
কৃষক জোনাব আলী বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু নিজে দাড়িয়ে থেকে আমার জমির উপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মান করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকী দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারি নি।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামীলীগের কোন পদে ছিলাম না এবং নেই। বরংচ আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈত্রিক সম্পত্তির উপর নির্মাণ করেছি।
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদকীয় পদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম সবুজ ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতাকালিন ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিল বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি জমার বিষয়টি দেওয়ানী আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদিকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে।
মোঃ জাহেদুল ইসলাম রতন
তাং, ০৪/০৩/২৫
মোবাইল, ০১৯১৩৩৫০৩০১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা