রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
লালমনিরহাটে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা।
Avatar photo
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

 

মোঃ জাহেদুল ইসলাম রতন,

লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাটে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছেন সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

স্থানীয় সুত্রে জানা যায়, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এঘটনাকে ঘিরে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

মোঃ জাহেদুল ইসলাম রতন
তাং,২৮-০১-২৫
মোবাইল, ০১৯১৩৩৫০৩০১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা