রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপের অভিযোগ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেল পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান আতিক প্রামাণিক ঈদ উপলক্ষে ঘিওরে ৫০০ অসহায় পরিবারের মাঝে এন আর কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ পয়লা ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নিখিল বিশ্বাস-এর পরিবার পেল নগদ সহায়তা আশুলিয়ায় জাবির ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে স্বামী ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম গুরুতর অসুস্থ, দোয়া কামনা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো জননেতা মির্জা আব্বাসকে ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন
Avatar photo
আপডেট টাইমঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন।
ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভি জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জুয়েল। জেলা প্রকল্প কর্মকর্তা জানান, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটির প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রধান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইনে সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠ পর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্লাটফর্ম তৈরি করে যুবসমাজদের আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্ত করন, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা