শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্বোধনী ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা ধামরাইয়ে আপন চাচিকে কুপিয়ে জখমের ঘটনায় আলমগীর গ্রেফতার ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা গাড়ি মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, লম্পট অটোচালক গ্রেপ্তার বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ (তেতাল্লিশ) গ্রাম হেরোইনসহ মোট ৯ (নয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় তাহমিনা আক্তার তামানা শিশু ধর্ষণ-হত্যা মামলা: কোথাও দ্রুত বিচার, কোথাও দীর্ঘ অপেক্ষা রামিসা হত্যা মামলায় দ্রুত রায়, কার্যকর হতে লাগতে পারে তিন মাস শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ঘিওরে ফসলি জমি নিয়ে স্বজনদের বিরোধ, ইউএনওর কাছে অভিযোগ
/ ১৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

 

 

মানিকগঞ্জ প্রতিনিধি:জুয়েল মিয়া

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের ছোট শিমুলিয়া গ্রামে ফসলি জমির দখল নিয়ে স্বজনদের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দিয়েছে। তৈরি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট শিমুলিয়া মৌজার পৈতৃক ফসলি জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।

 

এরই ধারাবাহিকতায়, গত ১ জুন জমির দখল বুঝিয়া পেতে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হেলেনা বেগম এবং বাবুল হোসেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ছোট শিমুলিয়া মৌজার নাল (ফসলি) জমি অভিযোগকারী হেলেনা বেগমের চাচাতো দেবর সেলিম মিয়া ও লেবু মিয়া জোরপূর্বক দখল করে রেখেছেন। দফায় দফায় চেষ্টা করেও তাদের কাছ থেকে জমির দখল উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

 

অভিযোগকারী হেলেনা বেগম বলেন, পারিবারিক সম্পত্তি সেলিম মিয়া ও তার ভাই দখল করেছে। জমির মীমাংসা না করেও তারা জোরপূর্বক ফসল রোপন করে খাচ্ছে। প্রশাসনকে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

অন্যদিকে,সেলিম মিয়া তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানান,

এটি আমাদের বাপ-দাদার পারিবারিক সম্পত্তি এবং নিয়ম অনুযায়ীই আমরা তা ভোগ করছি। আমাদের হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আমরা একাধিকবার বসেছি। নথিপত্র অনুযায়ী এই জমি আমাদের।

 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এই পারিবারিক জমি সংক্রান্ত দ্বন্দ্বটি বর্তমানে কেবল স্থানীয় বিরোধেই সীমাবদ্ধ নেই, এটি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

 

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাশিতা তুল ইসলাম জানান, জমির দখল সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা