
কালিয়াকৈর উপজেলা নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এ এইচ এম ফখরুল হোসাইন স্যারের সঙ্গে কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের চলমান মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে ইউএনও মহোদয়কে অবহিত করা হয়। দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও জনাব এ এইচ এম ফখরুল হোসাইন যুব রেড ক্রিসেন্ট দলের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মানবসেবামূলক কার্যক্রমকে আরও পরিকল্পিত, সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্ট দলের সঙ্গে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।

