
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামে আশার আলো গরীবের বন্ধু কর্তৃক আয়োজিত সরোবর ফাউন্ডেশন এবং প্রবাসী মানুষদের সহযোগিতায় ৪০০ পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৯ মার্চ) মোজাফফর আলী আকন্দের ব্যবসায়ী প্রতিষ্ঠানে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
ইউনিয়ন জামায়াত ইসলামের যব ইউনিটের সভাপতি মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার আলো গরীবের বন্ধু ফাউন্ডেশনের পরিচালক মোজাফফর আলী আকন্দ এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম সিকিম, বিশিষ্ট সমাজ সেবক তরিকুল ইসলাম শাহীন, ফেমাস আইটি ফার্মের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল হাসান, মনজুরুল ইসলাম প্রমুখ।
উলেখ্যে, আশার আলো গরীবের বন্ধু ও সরোবর ফাউন্ডেশন সহ প্রবাসীদের যৌথ সহযোগিতায় এ অঞ্চলের গরীব অসহায় মানুষের জন্য গৃহনির্মাণ, ভিক্ষুক পুর্নবাসন, খাদ্য ও বস্ত্র সামগ্রী সহায়তা, আত্মকর্মসংস্থান তৈরী, রাস্তাঘাট সংস্কার সহ বহুমুখী কাজের দৃষ্টান্ত স্থাপন করছে এ স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।

