
নিজস্ব প্রতিনিধি: মনিরুজ্জামান
বাগেরহাট, ৩০ মে ২০২৬ (শনিবার):
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফকির নোবেল রায়হান হৃদয়ের সার্বিক উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান পান্না, সংগঠনের সদস্য মোল্লা ওসিকর রহমান ওসিক, বুলবুল আহমেদ, রানা খান, তারিকুল, লেলিন, বাবু ও অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ধারণ করে স্বেচ্ছাসেবক দল দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসে শহীদ হন জাতীয়তাবাদী আন্দোলনের এই কিংবদন্তি নেতা। প্রতি বছর এই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলি নানা কর্মসূচির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে

