মানিকগঞ্জ প্রতিনিধিঃ
তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব, বারবার কারাবরণ করা নেতা ও জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে কাজী মোস্তাক হোসেন দিপুকে দেখতে চান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং নানা সময়ে কারাবরণের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁর পক্ষে প্রত্যাশা ব্যক্ত করছেন সমর্থকরা।
কাজী মোস্তাক হোসেন দিপু তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন বলেও তাঁর সমর্থকরা উল্লেখ করেন।
সমর্থকদের প্রত্যাশা, দলের আগামী সাংগঠনিক নেতৃত্ব নির্ধারণে তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া হবে।
জেলা বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে দলীয় আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com