
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৪ নম্বর জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ ইউনুছ আলী। নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ ইউনুছ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জিয়নপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৪৩ নম্বর জিয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
প্রার্থিতা ঘোষণাকালে তিনি ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। নির্বাচিত হলে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে ওয়ার্ডটিকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ইউনুছ আলীর ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা।
এছাড়া মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠন এবং সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ ইউনুছ আলী বলেন, “জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে ৯ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন বলে জানা গেছে। তাঁর সমর্থকরা ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে ইউনুছ আলীর জন্য দোয়া, সমর্থন ও ভোট কামনা করছেন।
মোঃ ইউনুছ আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জিয়নপুর ইউনিয়ন শাখা, দৌলতপুর, মানিকগঞ্জ।
সহ-সভাপতি, ৪৩ নম্বর জিয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রচারে: ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com