মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৭ নম্বর গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে অগ্নিকাণ্ডে দুটি মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া ও সাদেক মিয়ার মনোহারী দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগেই দোকান দুটির প্রায় সব মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া ও সাদেক মিয়া বলেন, "আগে পানিতে ডুবে গেল ধান, এখন আগুনে পুড়ে গেল দোকান। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।"
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com